পুনর্ভবা নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Community members gather at the riverbank, reflecting the tragic event involving two brothers in the Purnabha River. Channel i News – চ্যানেল আই নিউজ
দিনাজপুরে মাছ ধরা দেখতে গিয়ে পুনর্ভবা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দু’জন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। বৃহস্পতিবার ৬ জুলাই বেলা সাড়ে ১২ টার দিকে দিনাজপুর সদর উপজেলার গবরা পাড়া এলাকায় পুনর্ভবা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত শিশু-দিনাজপুর সদর পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের গবরা পাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে সিয়াম (৪) ও একই এলাকার রাহাত বাবুর ছেলে সিফাত (৪)।
এলাকার রাইসুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে শিশুগুলো বাড়ির পাশে পুনর্ভবা নদীতে মাছ ধরা দেখতে যায়। এ সময় কোনভাবে তারা নদীতে পড়ে যায়। বেলা সাড়ে ১২ টার দিকে শিশু রাইয়ানের মরদেহ নদীতে ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করে। পরে শিশু সিয়াবকে খুঁজে না পেয়ে স্থানীয়রা নদীতে তাকেও খুঁজতে শুরু করে। দুপুর ১টার দিকে সিয়াবের মরদেহ নদীতে খুঁজে পাওয়া যায়। উদ্ধারের পর তাদের দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম তাদের মৃত ঘোষণা করেন।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে ডুবে দুই শিশু মারা যাওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছিল। কিন্তু কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের দিয়ে দেয়া হয়েছে।






