জনপদ

নোয়াখালীতে ট্রাক চাপায় দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

নোয়াখালীতে ট্রাক চাপায় দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু, ঘটনাস্থলে লোকজন. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে ট্রাকের চাপায় দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু, ঘটনাস্থলে লোকজন ও আহতের পরিবার. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে দ্রুত গতির ট্রাক চাপায় বাইসাইকেলে থাকা দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মাইজদী-চরমটুয়া সড়কের বৈকন্ঠপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, চরমটুয়া ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের সাদ্দাম হোসেনের ৮ বছরের ছেলে আরাফাত হোসেন ও ফরিদাবাদ গ্রামের আবুল কালামের ৮ বছরের মেয়ে আসমা আক্তার। তারা দুইজনেই বৈকন্ঠপুর ফরিদাবাদ কোয়ালিটি এডুকেশন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানিয়েছে, আবুল কালাম সাইকেলটি নিয়ে মাইজদী-চরমটুয়া সড়কে উঠলে মাইজদী থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি মালবাহী ট্রাক তাদের সাইকেলকে সামনে থেকে চাপা দেয়। এতে সাইকেলটিতে থাকা দুইজন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। গুরুত্বর আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ গাড়িটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:ট্রাক চাপানোয়াখালী
প্রতিবেদক

আলাউদ্দিন শিবলু

নোয়াখালী প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…