কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট দুই সহোদরের মৃত্যু, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

হোসেনপুর থানা, কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই ভাই হলেন- নুরু খান (৬০) ও ফজলু খান (৫৫)। তাদের বাড়ি হোসেনপুরে।

স্থানীয়রা জানান, ভোর সকালে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে গিয়ে আগে থেকে পড়ে থাকা চিড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয় বড় ভাই নুরু খান। তাকে বাঁচাতে দৌড়ে গেলে ছোট ভাই ফজলু খানও একই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ঘটনাস্থলেই তাদের দুইজনের মৃত্যু হয়।

শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরুজ উদ্দিন ও হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বিদ্যুৎস্পৃষ্ট দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মরদেহ বর্তমানে হোসেনপুর থানায় রয়েছে।

বিষয়:কিশোরগঞ্জবিদ্যুুৎস্পৃষ্টসহোদর নিহতহোসেনপুর
প্রতিবেদক

এস কে রাসেল

প্রতিনিধি, কিশোরগঞ্জ

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…