নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যা মামলার প্রধান আসামী নূর মোহাম্মদ নূরাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মামলার প্রধান আসামী নূরাকে গাজীপুরের মাওনা ও আরেক আসামী হযরত আলীকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক।
এর আগে শুক্রবার দুপুরে এ মামলার ৫ জন আসামী গ্রেপ্তারের তথ্য দেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
এ নিয়ে কিশোরী হত্যা মামলার মোট ৯ জন আসামীর মধ্যে ৪ জন ধর্ষকসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অপরদিকে এই মামলায় গ্রেপ্তার হওয়া আহম্মদ আলী দেওয়ানকে মহিষাশুড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতির পদ থেকে বহিস্কার করেছে নরসিংদী সদর উপজেলা বিএনপি।
শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ্ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত দলীয় চিঠিতে এ তথ্য জানানো হয়।








