চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে বিধ্বস্ত উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ করতো না তুরস্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ন ১৫, জুন ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিধ্বস্ত হওয়ার পর, উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণে তুরস্কের কোনো কোম্পানি জড়িত ছিল বলে দাবি করা হয়েছিল। তবে এমন দাবি ভিত্তিহীন ও মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে তুরস্ক।

এনডিটিভি জানিয়েছে, তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের অধীনস্থ ‘সেন্টার ফর কাউন্টারিং ডিসইনফরমেশন’ এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেছে, বিধ্বস্ত উড়োজাহাজটি তুর্কি টেকনিক দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়েছিল, এমন দাবি জনমতকে ভুল পথে পরিচালিত করতে ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে আহমেদাবাদের ‘সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর’ থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর উড়োজাহাজটি শহরের বিজে মেডিকেল কলেজ হোস্টেল কমপ্লেক্সে বিধ্বস্ত হয়। লন্ডনগামী এই উড়োজাহাজটিতে  থাকা ২৪১ জন যাত্রীর মধ্যে একজন অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান, তবে বাকিরা এবং ভবনে থাকা কয়েকজন নিহত হন বলে জানায় কর্তৃপক্ষ।

এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি উঠেছিল যে, উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ করেছিল তুর্কি টেকনিক। তবে তুরস্কের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, ২০২৪ ও ২০২৫ সালের মধ্যে এয়ার ইন্ডিয়া ও টার্কিশ টেকনিকের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় শুধুমাত্র ‘বি৭৭৭ ওয়াইড-বডি বিমান’ এর রক্ষণাবেক্ষণ সেবা অন্তর্ভুক্ত ছিল। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার এই চুক্তির আওতায় পড়ে না।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা জানি কারা এই উড়োজাহাজটির সর্বশেষ রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল। তবে অহেতুক জল্পনা ছড়ানো রোধে এই বিষয়ে বিস্তারিত জানানো থেকে আমরা বিরত থাকছি। তুরস্ক দাবি করেছে, কিছু মহল ইচ্ছাকৃতভাবে এই দুর্ঘটনার সাথে তুর্কি প্রতিষ্ঠানের নাম জড়িয়ে তুরস্ক-ভারত সম্পর্কে ভুল বার্তা ছড়াতে চাইছে।

তুরস্কের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, আমাদের ফ্ল্যাগশিপ ব্র্যান্ডগুলোর সুনাম ক্ষুণ্ন করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে নজরদারি ও প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তুরস্কের জনগণ হিসেবে আমরা এই মর্মান্তিক দুর্ঘটনায় ভারতীয়দের শোক ও দুঃখে পাশে আছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উড়োজাহাজতুরস্কেভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

আট থেকে আশি সবাই উপভোগ করছেন ‘চক্র ২’!

এপ্রিল ১১, ২০২৬

আমিনুলকে নিয়ে যা বললেন খালেদ মাহমুদ

এপ্রিল ১০, ২০২৬

শেখ হাসিনা ভারতে অনুপ্রবেশকারী নাকি শরণার্থী: অভিষেক বন্দ্যোপাধ্যায়

এপ্রিল ১০, ২০২৬

মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

এপ্রিল ১০, ২০২৬

বিশ্বজয়ী মার্টিনেজকে নিয়ে সিনেমা বানাবে নেটফ্লিক্স

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT