আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

পুতিন ও ট্রাম্প ফোনে কথা বলছেন, আন্তর্জাতিক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

পুতিন ও ট্রাম্প ফোনে কথা বলছেন, আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির জন্য রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তিনি এ কথা জানান।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তাদের মধ্যে স্পষ্ট ও কার্যকর আলোচনা হয়েছে। ইউক্রেন ইস্যুতে টেকসই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন রুশ প্রেসিডেন্ট। সোমবার (১৯ মে) সেই প্রক্রিয়ার অংশ হিসেবে রুশ প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট। প্রায় দুই ঘন্টা আলোচনা করেন তারা।

টেলিফোন আলোচনায় পুতিন বলেছেন, তিনি যুদ্ধ বন্ধের পক্ষে, তবে শান্তির জন্য কার্যকর পথ তৈরি করা প্রয়োজন। যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে একটি সমঝোতা স্মারক তৈরিতে রাশিয়া প্রস্তুত বলেও জানান রুশ প্রেসিডেন্ট। পুতিন আরও বলেন, সকল পক্ষের জন্য গ্রহণযোগ্য সমঝোতার ওপর গুরুত্ব দিতে হবে।

আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউক্রেনে রক্তপাত বন্ধ করাই এই আলোচনা ও প্রচেষ্টার মূল লক্ষ্য। টেলিফোন আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট জানান, রুশ প্রেসিডেন্টের কথাবার্তায় তিনি ইতিবাচকতা লক্ষ করেছেন।

যুদ্ধ বন্ধে ইউরোপ ও ন্যাটোর শীর্ষ নেতাদের সাথেও কার্যকর আলোচনা করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

বিষয়:ইউক্রেনমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুদ্ধ বন্ধরাশিয়ারুশ প্রেসিডেন্ট পুতিন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…