সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আসন্ন মার্কিন নির্বাচনে লড়াইয়ের জন্য রিপাবলিকান প্রার্থীদের প্রেসিডেন্ট বিতর্কে অংশ নেবেন না।
বিবিসি এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প দাবি করেছেন, সর্বশেষ করা এক জরিপ দেখা গেছে যে তিনি ২০২৪ সালের নির্বাচনে দলের মনোনীত বাকি প্রার্থীদের থেকে অনেক এগিয়ে আছেন।
৭৭ বছর বয়সী ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন, ‘জনসাধারণ জানে আমি কে এবং আমি কতটা সফল প্রেসিডেন্ট ছিলাম। তাই আমি এই বিতর্কে অংশগ্রহণ করবো না।’
আগামী ২৩ আগস্ট রিপাবলিকান প্রার্থীদের প্রথম প্রেসিডেন্ট বিতর্ক অনুষ্ঠিত হবার কথা আছে।








