আন্তর্জাতিক

হাসপাতাল ছেড়ে বাসায় ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের বাসায় ছাড়ার সময়ের ছবি, নিরাপত্তা কর্মীরা surround করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোনাল্ড ট্রাম্পের বাসায় ছাড়ার সময়ের ছবি, নিরাপত্তা কর্মীরা surround করছে, জনসমাগমের মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নির্বাচনী সমাবেশে গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১৪ জুলাই) বিবিসির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, হাসপাতালে চিকিৎসা শেষে বাসার উদ্দেশে রওয়ানা হয়েছেন ট্রাম্প।

এর আগে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে এক সমাবেশে বক্তৃতা দেয়ার সময় হামলার শিকার হন ডোনাল্ড ট্রাম্প।

তবে অভিযুক্ত ওই হামলাকারী মার্কিন সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হয়েছেন বলেও নিশ্চিত করে বিবিসি। হামলাকারীকে টমাস ম্যাথিউ ক্রুকস হিসেবে চিহ্নিত করা হয়েছে।

হামলার প্রতিক্রিয়ায় সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের দেশে যে এমন হামলার ঘটনা ঘটতে পারে তা অবিশ্বাস্য। আমাকে লক্ষ্য করে একটি গুলি করা হয়েছে যা আমার ডান কান আহত করেছে।

ট্রাম্প তার সামাজিক মাধ্যমে বলেন, আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পেরেছিলাম, ভিন্ন কিছু একটা ঘটছে। আমি হঠাৎ একটি গুলির শব্দ শুনতে পেলাম এবং সাথে সাথে একটি বুলেট আমার চামড়া ভেদ করে যাচ্ছে বলে বুঝতে পারলাম। অনেক রক্তক্ষরণ হয়েছে, পরে আমি বুঝতে পারি আমার সাথে কী ঘটেছে।

হামলার পরপরই দ্রুত পদক্ষেপ নেয়ায় মার্কিন সিক্রেট সার্ভিসের পাশাপাশি অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমি সমাবেশে নিহত ব্যক্তির পরিবারের প্রতি এবং গুরুতরভাবে আহত অন্য ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এটা অবিশ্বাস্য যে, আমাদের দেশে এমন একটি ঘটনা ঘটতে পারে। বন্দুকধারী মারা গেছে এবং তার সম্পর্কে এই মুহূর্তে কিছুই জানা যায়নি।

বিষয়:আহত ট্রাম্পগুলিবিদ্ধ ট্রাম্পট্রাম্পডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…