চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে সিরিয়াকে আহ্বান ট্রাম্পের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
7:11 অপরাহ্ন 14, মে 2025
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
Advertisements

সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার বৈঠক হয়েছে। এই বৈঠকে সিরিয়াকে আব্রাহাম চুক্তিতে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

বুধবার (১৪ মে) রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়, আজ সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিততে ট্রাম্প এবং শারার মধ্যে বৈঠক হয়। এই বৈঠক চলে দীর্ঘ ৩৩ মিনিট। এর আগে মঙ্গলবার সবাইকে চমকে দিয়ে সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণা দেন ট্রাম্প।

হোয়াইট হাউজ জানিয়েছে, আব্রাহাম চুক্তির মাধ্যমে ২০২০ সালে চারটি আরব দেশ দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। এবার সিরিয়াকে সেই চুক্তিতে যোগ দেয়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প ও সারার বৈঠকের মাধ্যমে দীর্ঘ ২৫ বছর পর সিরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পর্যায়ে বৈঠক হলো। যেটিকে ঐতিহাসিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। ট্রাম্প শারাকে বলেছেন সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল যেন ফিরে আসতে না পারে, সেজন্য তাদের যেন সহায়তা করা হয়।

জবাবে শারা বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং রাসায়নিক অস্ত্র ধ্বংসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একই নীতি অবলম্বন করে সিরিয়া।

এ সময় সিরিয়া থেকে যেন ফিলিস্তিনি যোদ্ধাদের বের করে দিতে শারার প্রতি ট্রাম্প আহ্বান জানান। এছাড়া সব বিদেশি ‘সন্ত্রাসী’কেও নিজ দেশে ফেরত পাঠানোর আহ্বান জানান তিনি।

ট্যাগ: ইসরায়েলট্রাম্পেসিরিয়াকে ট্রাম্পের আহ্বান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধান বিচারপতির বাসভবনের সামনে জবি শিক্ষার্থীদের অবস্থান

পরবর্তী

শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার

পরবর্তী

শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার

যে স্বার্থে বরবাদ-তুফান-জংলিসহ সব প্রযোজক একজোট

সর্বশেষ

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি: লিটন-শান্ত-আকবরদের কার দলে কারা

ফেব্রুয়ারি 1, 2026

এপস্টেইনের ফাইল তদন্তে প্রিন্স অ্যান্ড্রুর সহযোগিতা করা উচিত: স্টারমার

ফেব্রুয়ারি 1, 2026
এমআইএসটির শিক্ষার্থী আবু নাঈম

পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাঈম

ফেব্রুয়ারি 1, 2026

বিশ্বকাপ না খেললে ৪ দলের টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি কোলাজ: চ্যানেল আই

যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি, যেকোনো সময় হামলার শঙ্কা

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version