আন্তর্জাতিক

এইচ-১বি ভিসায় আরও বিধিনিষেধ দিচ্ছে ট্রাম্প প্রশাসন

H1B ভিসার জন্য আবেদনপত্র ও ট্রাম্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন এইচ-১বি ভিসা প্রোগ্রাম সংস্কারের অংশ হিসেবে ১০ লাখ ডলার বাধ্যতামূলক ফি বাড়ানোর পাশাপাশি নিয়োগকর্তাদের ব্যবহার ও প্রার্থী যোগ্যতার ওপর আরও কঠোর নিয়ম প্রণয়নের পরিকল্পনা করছে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট নতুন নিয়ম প্রস্তাব করেছে, যেখানে যোগ্যতা পুনর্মূল্যায়ন। নিয়ম ভঙ্গকারী নিয়োগকর্তাদের ওপর কঠোর নজরদারি এবং তৃতীয় পক্ষের প্লেসমেন্টে অতিরিক্ত পর্যবেক্ষণ।

এই পরিবর্তনগুলো বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে প্রভাবিত করতে পারে। প্রস্তাবিত নিয়মটি ডিসেম্বর ২০২৫-এ প্রকাশিত হতে পারে।

এইচ-১বি ভিসা উচ্চদক্ষ বিদেশি কর্মীর জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভারতীয়দের জন্য। প্রতি বছর ৬৫ হাজার ভিসা দেওয়া হয়। মাস্টার্স ডিগ্রিধারীদের জন্য ২০ হাজার ভিসা আলাদা। অধিকাংশ আবেদনকারী কম্পিউটার সংক্রান্ত চাকরিতে নিয়োজিত হয়।

বিষয়:এইচ-১বি ভিসাবিধিনিষেধমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…