ফুটবল

টেন হাগকে বিদায় করতে বিশাল অর্থ গচ্চা গেছে ইউনাইটেডের

এফএ কাপের ম্যাচে টেন হাগের মনোভাব বিশ্লেষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ টেন হাগের দৃঢ় মনোভাব ফুটবল ম্যাচের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইংলিশ প্রিমিয়ার লিগে ২০ বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড বর্তমানে এলোমেলো আছে। টেবিলের ১৫তম স্থানে থাকা দলটির আগের কোচ এরিক টেন হাগকে বিদায় দিয়েছিল ক্লাবটি। এজন্য ডাচ কোচ ও স্পোর্টিং ডিরেক্টর ড্যান অ্যাশওয়ার্থের জন্য ১৪.৫ মিলিয়ন পাউন্ডের বড় অঙ্কের অর্থ গচ্চা গুনতে হয়েছে ক্লাবটিকে।

রেড ডেভিলদের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘তিন মাসের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের প্রায় ১৪.৫ মিলিয়ন খরচ হয়েছে। এরমধ্যে রয়েছে প্রথমসারির ছেলেদের দলের ম্যানেজার এরিক টেন হাগ এবং তার স্টাফদের খরচ।’

ম্যানচেস্টার ইউনাইটেড নিশ্চিত করেছে, টেন হাগকে বিদায় দিতে প্রায় ১০.৪ মিলিয়ন এবং অ্যাশওয়ার্থের বিদায়ে ৪.১ মিলিয়ন খরচ হয়েছে ক্লাবের। এতে ক্লাবটির প্রায় ১২ শতাংশ আয় কমে গেছে।

তবে ক্লাবের সমর্থক একটি গোষ্ঠী বলেছে, ‘ক্লাবের অব্যবস্থাপনার জন্য কোনো মূল্য সমর্থকদের পরিশোধ করা উচিত হবে না। সময় এসেছে টিকিটের দাম না নেয়া, খেলোয়াড় এবং ব্যবস্থাপক, মালিক সকলের সম্মিলিতভাবে ক্লাবের গৌরব পুনরুদ্ধার করার ব্যবস্থা নেয়া।’

বিষয়:অ্যাশওয়ার্থইপিএলটেন হাগনেদারল্যান্ডসম্যানচেস্টার ইউনাইটেড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…