আন্তর্জাতিক

ঝড়ে উড়ে গেল ট্রাক, ভিডিও ভাইরাল

ঝড়ের কারণে উল্টে থাকা ট্রাকের ছবি, দূরত্বে একজন ব্যক্তি দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝড়ের কারণে একটি ট্রাক উল্টে গেছে, দূরত্বে একজন ব্যক্তি দাঁড়িয়ে দেখছেন, দৃশ্যটি বাংলাদেশের রাস্তায় ধারণ করা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা এলাকায় শক্তিশালী টর্নেডো উড়িয়ে নিয়ে গেছে ট্রাক। সেই দৃশ্য ভিডিও আকারে ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, আকাশ কালো করে আসা এক বিশাল আকৃতির টর্নেডো আশেপাশে সব লণ্ডভণ্ড করে দিচ্ছে। হঠাৎ রাস্তায় থাকা এক ট্রাককে উড়িয়ে নিয়ে রাস্তায় আবার আছাড় দিল টর্নেডো। এক গাড়িচালক ছুটে গিয়ে ট্রাকচালককে উদ্ধার করলেন।

এই টর্নেডোতে লিঙ্কনে বেশ কয়েকটি বাড়ি ছাদ উড়ে গিয়েছে। একটি বাড়ির ছাদ ভেঙে ৭০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এক নয়, নেব্রাস্কায় একাধিক টর্নেডো আছড়ে পড়ার খবর পাওয়া গিয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নেব্রাস্কার ওমাহায়।

এ ছাড়াও এল্‌কহর্নেও নির্মীয়মাণ বেশ কয়েকটি বাড়ি এবং ছোট ছোট কয়েকটি বাড়িও মাটিতে মিশে গিয়েছে। সেখানকার বাসিন্দাদের আগেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভিডিওটি দেখতে http://surl.li/tewtb এখানে ক্লিক করুন।

 

বিষয়:উরে গেল ট্রাকটর্নেডোনেব্রাস্কাভিডিও ভাইরালযুক্তরাষ্ট্র
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…