কিশোরগঞ্জ

এবার ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে!

এবার ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে!

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের বাজিতপুরে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক নদীতে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকের চাপায় আপন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) বিকালে উপজেলার পাটুলীঘাট ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আপন উপজেলার শাহপুর গ্রামের ইসরাফিল মিয়ার ছেলে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাটুলীঘাটে ফেরিতে ওঠার সময় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নদীতে পড়ে যায়। এ সময় ট্রাকের চাপায় আপন নামে এক যুবক নিহত হন।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয়:কিশোরগঞ্জনিহত ১বাজিতপুর
প্রতিবেদক

এস কে রাসেল

প্রতিনিধি, কিশোরগঞ্জ

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…