বিনোদন

তৃপ্তি ভেবেছিলেন নজরেই পড়বেন না কারও

একজন পুরুষ ও একজন মহিলার প্রেমের স্পর্শের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমের মুহূর্তে দুইজনের মধ্যে গভীর সংযোগ ও স্পর্শের দৃশ্য, যা প্রেমের অনুভূতি প্রকাশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অভিনেতা রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ ছবিতে অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে জাতীয় ক্রাশে পরিণত হয়েছেন তৃপ্তি দিমরি। ছবিতে দ্বিতীয় নায়িকা হওয়ার সত্ত্বেও লাইমলাইট কেড়ে নিয়েছেন তিনি। অথচ তিনি ভেবেছিলেন নজরেই পড়বেন না দর্শকের। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন।

‘অ্যানিমেল’-এর পর তৃপ্তির ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ছে হু হু করে। জানিয়েছেন গল্পের প্রয়োজনেই আলোচিত সেই দৃশ্যে অভিনয় করেছেন তিনি। ছবির অন্য দৃশ্যের মতোই সাধারণ দৃশ্য হিসেবে অভিনয় করেছেন তিনি। কিন্তু সেটাই যে এতটা আলোচনায় আসবে তা ভাবতেও পারেননি অভিনেত্রী।

তৃপ্তি বলেন, ‘আমি প্রথম দিন নার্ভাস ছিলাম। জানতাম সিনেমাটি ভালো করবে কিন্তু এই চরিত্রে এত সাড়া ভাব কল্পনাও করিনি। ভেবেছিলাম এটি ছোট চরিত্র, এরকম আসবে আর যাবে। কিন্তু এত ভালোবাসা আর সাড়া আশা করিনি। এতটা পেয়ে ঘুমাতে পারছিলাম না।’

‘অ্যানিমেল’-এ সব মনোযোগ তৃপ্তি দিমরি কেড়ে নিলেও প্রথম নায়িকা রাশমিকা মান্ডানা। এছাড়াও ছবিতে আছেন ববি দেওল এবং অনিল কাপুর।

বিষয়:অ্যানিমেলতৃপ্তি দিমরিরণবীর কাপুর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…