আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক অধ্যক্ষ ও সাবেক ওসি গ্রেপ্তার

প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সাথে আলোচনায় অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেস কনফারেন্সে অংশগ্রহণকারী ব্যক্তিরা একত্রিত হয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন আরজি করের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই ঘটনায় আরও গ্রেপ্তার হয়েছেন টালা থানার সাবেক ওসি অভিজিৎ মণ্ডল।

সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস বাংলা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দুই জনের গ্রেপ্তারের পর নিজের সামাজিক মাধ্যমে সক্রিয় পোষ্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি এই বিষয়ে সিবিআইকে উদ্দেশ্য করে বলেন, তারা যেন দ্রুত অপরাধীদের শাস্তির ব্যবস্থা করেন। তবে নিজের পোষ্টে কারো নাম উল্লেখ করেননি এই নেতা।

শনিবার (১৫ সেপ্টেম্বর) রাতে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। তবে আরজি করের দুর্নীতি মামলায়ও আছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে।

তৃণমূল নেতা কুণাল ঘোষ সামাজিক মাধ্যম এক্স-এ লেখেন, আরজিকর। ধর্ষণ এবং খুনে প্রকৃত দোষী যে/যারা, তথ্য প্রমাণ লোপাটে যে/যারা, প্রত্যেকে শাস্তি পাক। প্রথম থেকে বলছি, আজও বলব। তদন্তের জাল আরও দ্রুত গোটাক সিবিআই। আইন আইনের পথে চলুক।

বিষয়:তৃণমূল নেতাভারতসিবিআই
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…