বাংলাদেশ

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের মরদেহে তথ্য প্রতিমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা

তথ্য প্রতিমন্ত্রীর পক্ষ থেকে মরদেহে শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের মরদেহে শ্রদ্ধা জানাতে উপস্থিত নেতৃবৃন্দ।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিমের মরদেহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তোফাজ্জল হোসেন।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে প্রয়াত ইহসানুল করিমের মরদেহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।

উল্লেখ্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে প্রয়াত ইহসানুল করিমের জানাজা ও শ্রদ্ধা নিবেদনে উপস্থিত থাকতে পারেন নি।

পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষে প্রয়াত ইহসানুল করিমের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম এবং মো. মজিবুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিষয়:ইহসানুল করিমতথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীমোহাম্মদ আলী আরাফাত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…