বাংলাদেশ

শহীদ মিনারে মাসুম আজিজের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

শহীদ মিনারে বিভিন্ন ব্যক্তি শ্রদ্ধা নিবেদন করছেন, বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ মিনারে মাসুম আজিজের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন ব্যক্তি উপস্থিত, ফুলের মালা ও পতাকা প্রদর্শনী।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশ বরেণ্য অভিনেতা, নাট্যকার, নির্দেশক এবং একুশে পদকপ্রাপ্ত শিল্পী মাসুম আজিজের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে বিশিষ্টজনেরা বলেন, মাসুম আজিজের চলে যাওয়া সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপরনীয় ক্ষতি। তার রেখে যাওয়া আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর তার মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। বাদ জোহর সেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে পাবনায়। তার শেষ ইচ্ছা অনুযায়ী ফরিদপুর উপজেলার পৌর কবরস্থানে এশার নামাজের পর তাকে দাফন করা হবে।

সোমবার ১৭ অক্টোবর বেলা ২টা ৪৫ মিনিটে মারা রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই গুণী অভিনেতা।

চলতি বছরের শুরুর দিকে মাসুম আজিজের ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। ১০ মাস ধরে তার চিকিৎসা চলছিল। অক্সিজেন লেভেল কমে যাওয়ার কারণে গত ৮ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে গত বুধবার তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল।

বিষয়:মাসুম আজিজ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…