ক্রিকেট

ছিটকে গেল বাংলাদেশ, নিউজিল্যান্ড-পাকিস্তান ফাইনাল

ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্দিষ্ট ক্রিকেট ম্যাচে বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, দর্শকরা মাঠে উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ নিয়ে বেশ ইতিবাচক ছিল বাংলাদেশ। খেলার ধরনে সেই সিরিজই এখন বড় হতাশার কারণ। অস্ট্রেলিয়া বিশ্বকাপে বাংলাদেশকে যেতে হচ্ছে অনেক হিসেব না মেলার আক্ষেপ নিয়ে।

চার ম্যাচের মধ্যে তিনটিতে হেরে ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। বুধবার নিউজিল্যান্ডের দেয়া ২০৯ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগাররা থামে দেড়শ পেরিয়ে ১৬০ রানে।

৪৮ রানে হারের ম্যাচে হেসেছে সাকিব আল হাসানের ব্যাট। অধিনায়ক ৪৪ বলে ৭০ রানে থামেন। মারেন ৮টি চার ও একটি ছক্কা। বাকিদের কেউই প্রত্যাশার দাবি মেটাতে পারেননি।

আসরের অপর দুদল পাকিস্তান ও স্বাগতিক নিউজিল্যান্ডের মাঝে হবে শিরোপার লড়াই। ফাইনালের আগে শেষ ম্যাচে বৃহস্পতিবার নিয়মরক্ষার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

ত্রিদেশীয় সিরিজে টিকে থাকার ম্যাচে বুধবার টস জিতে অধিনায়ক সাকিব ব্যাটিংয়ে পাঠান নিউজিল্যান্ডকে। তার সিদ্ধান্ত যে সঠিক ছিল না প্রমাণ হয়ে যায় প্রথম ইনিংসেই। স্বাগতিকরা প্রথমে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ে।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ত্রিদেশীয় সিরিজে দ্বিতীয় দেখায় নিউজিল্যান্ড ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ২০৮ রান। টি-টুয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ স্বাগতিকদের।

১৯ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলে নিউজিল্যান্ডকে দারুণ শুরু এনে দিয়ে আউট হন ফিন অ্যালেন। আরেক ওপেনার ডেভন কনওয়ে দীর্ঘ করেন ইনিংস। ৪০ বলে করেন ৬৪ রান।

২৭ বলে ৩৪ রান করে যান মার্টিন গাপটিল। আসল কাজটা করেন গ্লেন ফিলিপস। তার টর্নেডো ইনিংসেই দুইশ পেরোয় কিউইরা। মাত্র ২৪ বলে ৬০ রান করেন পাঁচ ছক্কায়।

মোহাম্মদ সাইফউদ্দিন ও ইবাদত হোসেন দুটি করে উইকেট নেন। একটি উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। তাসকিন আহমেদকে বিশ্রাম দেয়া হয় আজকের ম্যাচে।

দীর্ঘদিন পর টি-টুয়েন্টি একাদশে জায়গা পান সৌম্য সরকার। ২ ওভার বল করে ২১ রান দেন, আর ব্যাট হাতে তিন নম্বরে নেমে ১৭ বলে তিন চারে ২৩ রান করেন।

বিষয়:নিউজিল্যান্ডবাংলাদেশলিড স্পোর্টসসাকিব
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…