জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় চার বছর আগে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয় শরীয়তপুর জেলা পরিষদ। ফুল, ফল, সবজি এবং ঔষধি গাছে শুধু অফিস আঙিনাই না, শিক্ষা এবং সামাজিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন সড়কের পাশে ইতিমধ্যে ৪০ হাজারেরও বেশি বৃক্ষরোপন করা হয়েছে। জীববৈচিত্র্য রক্ষায় গড়ে তোলা হয়েছে পাখির আবাসস্থলও। প্রকৃতিপ্রেমিরা বলছেন, জেলা পরিষদের এমন উদ্যোগ শুধু দৃষ্টান্ত স্থাপনই নয়, এ থেকে অনুপ্রাণিত হয়েছেন অনেকেই।






