ফুটবল

লিঙ্গান্তরিত ফুটবলারদের নিষিদ্ধ করতে পারে ফিফা

আনন্দিত নারী ফুটবলার, হাসিমুখে মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী ফুটবলার হাসিমুখে মাঠে প্রস্তুত, তার পাসপোর্ট বা খেলাধুলার পোশাক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

সম্প্রতি মেয়েদের বিভাগে লিঙ্গান্তরিত ক্রীড়াবিদদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক সাঁতার সংস্থা (ফিনা)। লিঙ্গান্তরিত ফুটবলারদের ক্ষেত্রেও একই পথে হাঁটতে পারে ফিফা।

বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে লিঙ্গ যোগ্যতা বিধি পর্যালোচনা করছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। জটিল এবং বিতর্কিত সিদ্ধান্তের কারণে এ বিষয়ে এখনই মন্তব্য করতে চাচ্ছে না ফিফা।

ফিনা’র মতো নারী টুর্নামেন্টে নিষিদ্ধ বা ‘ওপেন ক্যাটাগরি’ নীতি চালু করার সিদ্ধান্ত না নিলেও লিঙ্গান্তরিত ক্রীড়াবিদদের ব্যাপারে ভাবছে ফিফা। সংস্থাটি আইন, চিকিৎসা, বৈজ্ঞানিক এবং মানবাধিকারের মতো বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সাথেও পরামর্শের পরিকল্পনা করছে।

আমেরিকান নারী ফুটবল দলের অধিনায়ক মেগান র‌্যাপিনো মনে করেন, লিঙ্গান্তরিতরা এই নিয়মের বাইরে থাকতে পারে। মার্কিন উইঙ্গারের মতে, ক্রীড়াবিদরা তাদের লিঙ্গের সাথে জৈবিকভাবে জড়িত অন্যান্য পেশাদারদের ক্ষতি করছে এমন কোনো প্রমাণ নেই। তাই তিনি এই নিয়মের বিরুদ্ধে লিঙ্গান্তরিতদের পক্ষে অবস্থান নিয়েছেন।

বিষয়:আইওসিফিনাফিফাফুটবললিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…