চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেলারেই উত্তাপ ছড়াচ্ছে শাহরুখের ‘পাঠান’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
1:43 অপরাহ্ন 10, জানুয়ারি 2023
বিনোদন
A A
Advertisements

অবশেষে ফুরালো অপেক্ষার প্রহর। প্রকাশ্যে এলো শাহরুখ অভিনীত বহুল প্রতিক্ষীত ছবি ‘পাঠান’র ট্রেলার।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টা নাগাদ প্রকাশ্যে এসেছে ট্রেলারটি। আর এক বাক্যে বলতে গেলে, আড়াই মিনিটের ‘পাঠান’র ট্রেলার যেন ধুন্ধুমার অ্যাকশনে পূর্ণ।

রহস্য-রোমাঞ্চ, অ্যাকশন, রোম্যান্স, দেশপ্রেম কি নেই এই ট্রেলারে! যেন দীর্ঘ পাঁচ বছর পর পরিপূর্ণ এক প্যাকেজ নিয়ে পর্দায় হারিজ হয়েছেন শাহরুখ। তবে শাহরুখ একা নয়, ট্রেলারে নজর কেড়েছেন ছবির ভিলেন জন আব্রাহমও। সঙ্গে দীপিকাও কম জাদু দেখাননি।

চোখ ধাঁধানো লোকেশনে অ্যাকশন, সঙ্গে শিস দেওয়ার মতো সংলাপ ভক্তরা যেন এমন কিছুর জন্যই অপেক্ষা করছিলো। তাইতো শত বিতর্কের মাঝেও দেশভক্তি পূর্ণ এই ট্রেলার দেখে বাহবা জানাচ্ছেন নেটিজেনরা।

ট্রেলার অনুসারে শাহরুখ একজন ভারতীয় স্পাই, যার নাম পাঠান। অন্যদিনে জন আব্রাহাম একটি জঙ্গি সংগঠনের কর্তা। যিনি ভারতে ভয়ংকর হামলার ছক কষে। সেই হামলা থেকে ভারতকে রক্ষা করতেই মিশনে নামেন পাঠান। তার সঙ্গে অ্যাকশন গার্ল হিসেবে দেখা যাবে দীপিকাকেও।

এই সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার সালমান খানও। তবে ট্রেলারে তাকে দেখানো হয়নি। বোঝা গেলো, বড় পর্দাতেই বাজিমাত করবেন ভাইজান। এছাড়াও আরও আছেন আশুতোষ রানা, গৌতম রোড়ে, ডিম্পল কাপাডিয়া প্রমুখ।

যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘পাঠান’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। যিনি এর আগে ব্লকবাস্টার হিট ‘ওয়ার’ সিনেমাটি বানিয়েছেন। জানা গেছে, প্রায় ২৫০ কোটি রুপি বাজেটে তৈরি করা হয়েছে ‘পাঠান’। তবে বক্স অফিসে কতখানি সাফল্য পায় সেটা দেখার অপেক্ষা এখন।

হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষায় আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ট্যাগ: জন আব্রাহামট্রেলারদীপিকা পাড়ুকোনপাঠানশাহরুখ খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বড় হচ্ছে ইলহাম, দর্শকের জন্য তিশার ‘বড় খবর’

পরবর্তী

মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ যুক্তরাজ্য

পরবর্তী

মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ যুক্তরাজ্য

ফ্রান্সকে বিদায় বলে দিলেন বিশ্বকাপজয়ী লরিস

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026

রাজধানীতে অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর বিষয়ে কমিশনকে অবহিত করেছে বিএনপি

ফেব্রুয়ারি 1, 2026

সহিংসতার আশঙ্কা থাকলেও শান্তিপূর্ণ পরিবেশের আশা ছাড়ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি 1, 2026

তারেক রহমানের পক্ষে ভোট চেয়েছেন শর্মিলা রহমান সিঁথী

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version