জনপদ

কমলগঞ্জে মণিপুরীদের ঐতিহ্যবাহী ‘লাই হরাউবা’ উৎসব

মণিপুরী সাংস্কৃতিক ঐতিহ্যবাহী লাই হরাউবা উৎসবের প্রতীকী চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

মণিপুরী সাংস্কৃতিক কেন্দ্রের লোগো, যেখানে একটি ঐতিহ্যবাহী মণিপুরী নৃত্যশিল্পীর প্রতিকৃতি রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

‘লাই হরাউবা’ মণিপুরীদের একটি প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। বাংলাদেশে বিলুপ্তপ্রায় এই উৎসবটি আগামী ২৩ থেকে ২৫ এপ্রিল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরের তেঁতুলগাঁও গ্রামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশি মণিপুরীদের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য ‘লাই হরাউবা’কে সংরক্ষণ ও লালন-পালনে এগিয়ে এসেছে ইউনেস্কো, বাংলাদেশ জাতীয় জাদুঘর, আইজিসিসি, কনসোর্টিয়াম অব আইসিএইচ, বাংলাদেশ।

লাই হরাউবা মণিপুরী জনগোষ্ঠীর অন্যতম প্রাচীন ও তাৎপর্যপূর্ণ উৎসব। এর আক্ষরিক অর্থ হলো ‘দেবতাদের আনন্দ উৎসব’। এটি সৃষ্টি, দিব্যসত্তা, বিশ্বতত্ত্ব এবং সম্প্রীতির এক গভীর উদযাপন, যা প্রকাশিত হয় অনন্য ধারাবাহিক আচার-অনুষ্ঠান, ঐতিহ্যবাহী সঙ্গীত, মন্ত্রপাঠ এবং স্বতন্ত্র নৃত্যশৈলীর মাধ্যমে।

লাই হরাউবা উৎসব স্টিয়ারিং কমিটির আহ্বায়ক ইবুংহল সিংহ শ্যামল তিনদিনব্যাপী এই উৎসবে সকল শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন।

উৎসবটি ঐতিহ্যবাহী রীতি ও প্রথা অনুযায়ী অনুষ্ঠিত হবে। এটি মণিপুরী সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিচয়ের প্রাণকেন্দ্র, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সঞ্চারিত হয়।

বিষয়:মণিপুরীলাই হরাউবা
প্রতিবেদক

পলাশ চৌধুরী

গণমাধ্যম কর্মী, সংগঠক, ছড়াকার

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…