ক্রিকেট

গরমে স্কুল ক্রিকেট ওয়ানডের জায়গায় টি-টুয়েন্টি ফরম্যাটে

ক্রিকেট খেলোয়াড় ব্যাট হাতে ব্যাটিং করছে, পেছনে লাল ব্যাকড্রপ. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, লাল ব্যাকড্রপের পেছনে, খেলোয়াড়ের পোশাক ও গ্লাভস পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গত দুই দিনে বিভাগীয় রাউন্ডের আটটি ম্যাচ ৫০ ওভারে খেলেছে দেশের স্কুলগুলোর ক্ষুদে ক্রিকেটাররা, এমনই হয়ে থাকে প্রতিবছর। কিন্তু এবার তীব্র গরমে কিশোরদের স্বাস্থ্যগত বিষয়টি বিবেচনায় নিয়ে ওভার কমিয়ে ২০ করা হয়েছে। টি-টুয়েন্টি ফরম্যাটে হবে বিভাগীয় রাউন্ডের বাকি ম্যাচগুলো।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, মঙ্গলবার থেকে ২০ ওভারে হবে বিভাগীয় ধাপের বাকি ম্যাচগুলো।

১ এপ্রিল থেকে তাপপ্রবাহ শুরু হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে ২৯ দিন ধরে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

বিষয়:টি২০তাপপ্রবাহলিড স্পোর্টসস্কুল ক্রিকেট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…