চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় মোখা: সতর্কতা উপেক্ষা করে কক্সবাজার সৈকতে পর্যটকের ভিড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
8:44 অপরাহ্ন 11, মে 2023
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
Advertisements

বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার সতর্ক সংকেত উপেক্ষা করে কক্সবাজার সৈকতে বিপুলসংখ্যক পর্যটকের আগমন ঘটেছে। সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে পর্যটকরা আনন্দ উল্লাস আর হৈচৈ করে সময় পার করছে। অনেকেই সাগর স্নানে ব্যস্ত। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ ও বীচ কর্মীরা। সাগরে না নামতে বারবার সতর্ক করছেন লাইফ গার্ড কর্মীরা।

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মোখায়’ পরিণত হয়েছে। এজন্য কক্সবাজারসহ দেশের সকল সমুদ্রবন্দর সমুহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে। এরকম অবস্থার মাঝেও সৈকতে পর্যটকের আগমন ঘটেছে। সব সতর্কতা উপেক্ষা করে সাগরে অবাধে গোসল করছেন পর্যটকরা।

বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যা পর্যন্ত অসংখ্য পর্যটককে, সুগন্ধা ও লাবনী পয়েন্টে সাগর গোসল করতে দেখা যায়। খুলনা থেকে আসা পর্যটক, হাবিব, রহমান, আরিয়ান, আরাফ ও নাদিয়া জানান, নিম্নচাপের কোন খবর তারা শুনেনি। এমনকি কক্সবাজার বেড়াতে এসে ঘূর্ণিঝড়ের কোন কিছু তারা দেখতে পায়নি। তারা বলেন, এখানে সবকিছু স্বাভাবিক। সাগরে গোসল করেছি। হৈচই করে আনন্দ করেছি। কোন প্রকার সমস্যা হয়নি।

ঢাকা থেকে আসা অমৃত বাড়ই বলেন, দুই দিন আগে আসছি কক্সবাজার। আজকে ঘূর্ণিঝড়ের খবর শুনলাম। কিন্তু সৈকতে এসে সেরকম কোন পরিস্থিতি দেখতে পেলাম না। এখানে সবকিছু স্বাভাবিক মনে হলো।

সৈকতের লাবনী পয়েন্টে থাকা এক লাইফ গার্ড কর্মী বলেন, দুই নম্বর সংকেত থাকলেও পর্যটকরা কিছু মানতে চায় না। আমরা বারবার সতর্ক করছি। কিন্তু তারা না শুনে পানিতে নেমে পড়ছে।

হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, কিছু পর্যটক আছে। শুক্রবার থেকে আবহাওয়া পরিস্থিতি খারাপ হলে হয়তো যারা আছে তারাও চলে যেতে পারে।

টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজওনের পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান বলেন, আমরা সব সময় পর্যটকদের নিরাপত্তায় কাজ করি। কক্সবাজার আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের টিম গুলো কাজ করে যাচ্ছে।

কক্সবাজারের জেলা প্রশাস ক মোঃ শাহীন ইমরান বলেন, ঘূর্ণিঝড়ের মাঝে ভয়-ভীতি অপেক্ষা করে কিছু পর্যটক সাগরে নামছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এসব পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে। বীচ কর্মীরাও সার্বক্ষণিক পর্যটন এলাকায় কাজ করছে।

ট্যাগ: কক্সবাজারঘূর্ণিঝড়পর্যটকমোখাসমুদ্র সৈকত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জন্মদিনের বিশেষ উপহারে মুগ্ধ আদর

পরবর্তী

নির্বাচন নিয়ে ভাবার দরকার নেই, দেশ আছে, থাকবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

নির্বাচন নিয়ে ভাবার দরকার নেই, দেশ আছে, থাকবে: প্রধানমন্ত্রী

৪৮ বছর পর খালেদ মোশাররফ-হুদা-হায়দার হত্যা মামলা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জানা গেল বাংলাদেশসহ মধ্যপ্রাচ্যে কখন শুরু হচ্ছে রমজান

ফেব্রুয়ারি 1, 2026

কিউবা কি পারবে টিকে থাকতে?

ফেব্রুয়ারি 1, 2026

জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি 1, 2026

প্রতিশ্রুতির বার্তা নিয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন প্রার্থীরা

ফেব্রুয়ারি 1, 2026

জামায়াত কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না: জামায়াত আমির

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version