বাংলাদেশ

বিনিয়োগের অভাবে পর্যটন শিল্পের বিকাশ হচ্ছে না: পর্যটন উপদেষ্টা

পর্যটন উন্নয়ন নিয়ে আলোচনা করছে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্যটন শিল্পের বিকাশে বিনিয়োগের অভাব নিয়ে আলোচনা করছে কর্মকর্তারা, বৈঠকে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, অপার সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ পর্যটনের ক্ষেত্রে হতে পারে অমিত সম্ভাবনার উৎস। কিন্তু পর্যাপ্ত বিনিয়োগের অভাবে পর্যটন শিল্পের বিকাশ হচ্ছে না।

তিনি এ শিল্পে বিনিয়োগ করতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানান।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশের পাশ্ববর্তী দেশগুলো পর্যটন শিল্প থেকে বিপুল পরিমাণ আয় করতে পারলেও বাংলাদেশের আয় অতি সামান্য। এ ক্ষেত্রে উত্তরণের যথাযথ পদক্ষেপ গ্রহণে বর্তমান সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

উপদেষ্টা আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন-বিপিসি ভবন পরিদর্শনশেষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।

বিপিসি চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আবু তাহের মুহাম্মদ জাবের, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ভীনাসহ অনেকে।

বিষয়:এ এফ হাসান আরিফবেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…