চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৫ দফা দাবিতে মশাল মিছিল

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
9:56 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2024
শিক্ষা
A A
Advertisements

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে মশাল মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।

আজ সোমবার ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণ থেকে ‘নিপীড়ন বিরোধী মঞ্চের’ ব্যানারে মিছিল শুরু করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পরিবহন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

তাদের অন্য দাবিগুলো হলো- মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে বের করে গণরুম বিলুপ্তপূর্বক নিয়মিত শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে হবে এবং র‍্যাগিং সংস্কৃতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা, শিক্ষক মাহমুদুর রহমানের বিচার নিষ্পত্তি করাসহ ক্যাম্পাসে বিভিন্ন সময়ে নানাবিধ অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের আওতায় আনা, প্রক্টর ও মীর মোশাররফ হোসেন হলের প্রভোস্টের অপরাধ তদন্ত করা এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের তদন্ত চলাকালে প্রশাসনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা, মাদকের সিন্ডিকেট চিহ্নিত করে জড়িত ব্যক্তিদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী আলিফ মাহমুদ বলেন, আমরা দীর্ঘ ১৬ দিন যাবৎ নিপীড়ক ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছি। কিন্তু এখনো প্রশাসনের পক্ষ থেকে নিপীড়কদের বিরুদ্ধে কোনো উদ্যোগ নিতে দেখিনি। আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা রয়েছে। সেখানে যদি যৌন নিপীড়ক শিক্ষক মাহমুদুর রহমান জনির বিরুদ্ধে কোনো শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে আমরা সিন্ডিকেট সদস্যদের ঘেরাও করবো।

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী কনোজ কান্তি রায় বলেন, প্রশাসনের নাকের ডগায় থাকার পরেও এখনো নিপীড়কদের বিচার হচ্ছে না। অন্যদিকে মেয়াদ উত্তীর্ণ ছাত্ররা রাজার মতো হলগুলোতে অবস্থান করছেন এবং বহাল তবিয়তে নিজেদের রাজত্ব কায়েম করছেন। স্পষ্টভাবে বলে দিতে চাই, আগামীকালের সিন্ডিকেটে নিপীড়ক মাহমুদুর রহমান জনির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন, বৈধ শিক্ষার্থীদের হলে সিট নিশ্চিত করুণ, তা না হলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো।

ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব বলেন, শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে একটি দাবিও অযৌক্তিক হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানাতে পারেন। আর যদি দাবিগুলো যৌক্তিক হয়ে থাকে তাহলে সেগুলো মেনে নিতে হবে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে হবে।

ট্যাগ: জাবিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়মশাল মিছিল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এশিয়ান ইনডোরে মুকুট ধরে রাখতে পারলেন না ইমরানুর

পরবর্তী

বাংলাদেশে প্রথম নন-কমিউনিকেবল ডিজিস নিয়ে বই ’রেড এলার্ট‘-এর মোড়ক উন্মোচন

পরবর্তী

বাংলাদেশে প্রথম নন-কমিউনিকেবল ডিজিস নিয়ে বই ’রেড এলার্ট‘-এর মোড়ক উন্মোচন

তামিমদের হারিয়ে সাকিবদের টানা অষ্টম জয়

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি 2, 2026

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি 2, 2026

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version