বাংলাদেশ

সরকার গঠনের পর প্রথমবারের মতো সচিবদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবদের সঙ্গে বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবদের সঙ্গে বৈঠক করছেন, সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পর প্রথমবারের মতো প্রশাসনে শীর্ষ কর্মকর্তা সচিবদের নিয়ে সচিব সভা বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে সচিব সভা অনুষ্ঠিত হবে।

বৈঠকে প্রধানমন্ত্রী কোন কোন বিষয়ে আলোচনা করবেন তা এখনও প্রকাশ করা হয়নি। বর্তমান সরকারের মেয়াদে এটি প্রথম সচিব সভা। ২০২২ সালের ২৭ নভেম্বর সর্বশেষ সচিবসভা অনুষ্ঠিত হয়েছিল।

মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট থেকে জানা যায়, বর্তমানে সচিব ও জ্যেষ্ঠ সচিব পর্যায়ের কর্মকর্তা নিযুক্ত রয়েছেন ৮৭ জন। তারা বিভিন্ন মন্ত্রণালয়ের পাশাপাশি সরকারের বিভিন্ন বিভাগ, কর্তৃপক্ষ, কমিশন ও করপোরেশনসহ অন্যান্য প্রতিষ্ঠানের দায়িত্ব সামলাচ্ছেন।

আজ সচিব সভায় প্রধানমন্ত্রী প্রধান অতিথি এবং মন্ত্রিপরিষদ সচিব সভাপতিত্ব করেন পাশাপাশি সচিব সভায় দেশের ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বিভিন্ন দপ্তর বা সংস্থায় কর্মরত সচিবরাও অংশগ্রহণ করবেন।

 

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসিনাবৈঠকসোমবার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…