আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাতে আজ পবিত্র শবে মেরাজ

চাঁদ ও মসজিদের silhouette, শবে মেরাজের রাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

শবে মেরাজের রাতে চাঁদ ও মসজিদের silhouette, আকাশে অর্ধচন্দ্রের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সংযুক্ত আরব আমিরাতে আজ রোববার (২৬ জানুয়ারি) পবিত্র শবে মেরাজ উদযাপিত হবে। এদিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আমিরাতের মুসলিম উম্মাহ পালন করবে পবিত্র শবে মেরাজ।

এ পবিত্র রজনী পালন চলবে সোমবার (২৭ জানুয়ারি) সূর্যোদয়ের আগ পর্যন্ত।

বিশেষত এ পবিত্র রাতে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা পুণ্যলাভের আশায় মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায়, জিকির, কোরআন তেলাওয়াতসহ ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন।

মুসলমানরা প্রতি বছর আরবি মাস রজবের ২৭ তারিখে পবিত্র শবে মেরাজ উদযাপন করে থাকেন। এ রাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্য লাভ করেন।

মুসলমানদের কেউ কেউ আল্লাহর নৈকট্য লাভের জন্য এদিন উপলক্ষ্যে নফল নামাজ আদায় ও রোজা পালন করে থাকেন।

এ উপলক্ষ্যে আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে সোমবার (২৭ জানুয়ারি) ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ছুটি থাকা অবস্থায় দূতাবাস ও কনস্যুলেটের জরুরি সেবা কার্যক্রম চলবে বলে জানানো হয়েছ।

বিষয়:শবে মেরাজসংযুক্ত আরব আমিরা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…