বাংলাদেশ

মণ্ডপে মণ্ডপে বেজে উঠেছে মহা নবমীর ঢাক

মণ্ডপে মহা নবমীর জন্য শ্রীকৃষ্ণের সুন্দর মূর্তি সাজানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মণ্ডপে মহা নবমীর উৎসবের জন্য শ্রীকৃষ্ণের বিশাল সুন্দর মূর্তি সাজানো হয়েছে, যা উৎসবের আনন্দের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাবার বাড়িতে আজ শেষ দিন দুর্গা মায়ের। তাইতো মায়ের শেষ রাত উদযাপনে মণ্ডপে মণ্ডপে বেজে উঠেছে মহা নবমীর ঢাক।

সন্ধ্যায় পূজার পর বিষাদের সুর বাজে সর্বত্র। এ বছর দেবী দুর্গা এসেছেন ঘোড়ায় চড়ে, বিদায়ও নেবেন ঘোড়ায়।

পুরোহিতদের মতে, মহা নবমীতে ভক্তদের দেয়া ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবীদুর্গার। এ ছাড়া আজ নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে মহা নবমীর বিহিত পূজা হবে।

জানা যায়, মহা নবমীর দিনে যজ্ঞের মাধ্যমে দেবীদুর্গার কাছে আহুতি দেয়া হবে। ১০৮টি বেল পাতা, আম কাঠ, ঘি দিয়ে এই যজ্ঞ অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মমতে, নবমীর পুণ্য তিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিশ্বে শুভ শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন দেবীদুর্গা। দেবী দুর্গার হাতে বধ হয়েছিল মহিষাসুর, আর রাম বধ করেছিলেন রাবণকে।

পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার অন্তিম দিন হিসেবে বিবেচনা করা হয় মহা নবমীকে। তাই নবমীর রাতে মণ্ডপে মণ্ডপে বাজতে থাকে বিদায়ের সুর। আগামীকাল বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দেবীদূর্গাকে বিদায় জানাবেন হিন্দু ধর্মাবলম্বীরা। তারপর থেকে শুরুর পরের বছরের অপেক্ষা।

 

বিষয়:আজদুর্গা পূজা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…