বিনোদন

আনন্দের কথায় ধারাবাহিক নাটকের টাইটেল সং

একজন নারী ও পুরুষের ছবি, outdoor setting, casual পোশাক, হাসি ও আনন্দের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি outdoor অনুষ্ঠানে নারী ও পুরুষের ছবি, যেখানে সবাই হাসি ও আনন্দে মেতে উঠেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

এর আগে একক নাটক, টেলিফিল্ম নির্মাণ করলেও এবারই প্রথম ধারাবাহিক নাটক নির্মাণ করছেন নিকুল কুমার মন্ডল। আর এ ধারাবাহিকের টাইটেল সং লিখলেন গীতিকবি তারেক আনন্দ।

‘চারদিক অস্থির কেউ নাই স্থির, বেপরোয়া জীবন চলে না ধীর, মানুষ আর মানুষ নাই হয়ে গেছে যন্ত্র, বোঝে না জীবনের মূলমন্ত্র, এই হলো আমাদের আধুনিক কাল, সবাই শুধু হতে চায় ভাইরাল…।’ চমৎকার কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। কণ্ঠ দিয়েছেন দোলা। র‍্যাপ পার্ট গেয়েছেন রিজান।

‘ভাইরাল ফ্যামিলি’ ধারাবাহিকে অভিনয় করেছেন ডলি জহুর, মীর সাব্বির, আনিকা কবির শখ, আব্দুল্লাহ রানা, মুকিত জাকারিয়া, নাবিলা ইসলাম, শেলি আহসান, ডিকন নূর, নরেশ ভুইয়া, ফরহান লিমন, আনোয়ার আহমেদ, সময় মন্ডল, খান আতিক প্রমুখ।

পরিচালক নিকুল কুমার মন্ডল জানান, একটি বেসরকারি টিভি চ্যানেলে শিগগির নাটকটি প্রচার হবে।

বিষয়:আনিকা কবির শখআব্দুল্লাহ রানাখান আতিকডলি জহুরনরেশ ভুঁইয়ানাবিলা ইসলাম
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…