আন্তর্জাতিক

টাইম ম্যাগাজিনে এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তি

টাইম ম্যাগাজিনের এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইম ম্যাগাজিনের এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির ছবি, যেখানে বিভিন্ন দেশের প্রযুক্তি ও এআই নেতাদের ছবি দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জগতে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী টাইম। ‘টাইম১০০ এআই ২০২৬’ নামে প্রকাশিত এই তালিকায় প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহী, গবেষক, উদ্যোক্তা, নীতিনির্ধারক, শ্রম অধিকারকর্মী ও সৃজনশীল জগতের ব্যক্তিদের রাখা হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

এটি টাইমের চতুর্থ বার্ষিক ‘টাইম১০০ এআই’ তালিকা। এআইয়ের ব্যবহার ও এর সামাজিক-অর্থনৈতিক প্রভাব নিয়ে বিশ্বজুড়ে আলোচনা বাড়ার সময় এই তালিকা প্রকাশ করা হলো।

টাইম ১০০ ব্যক্তিকে চারটি বিভাগে ভাগ করেছে। এগুলো হলো—‘লিডারস’, ‘ইনোভেটরস’, ‘শেপার্স’ ও ‘থিংকার্স’।

‘লিডারস’ বিভাগে রয়েছেন ওপেনএআইয়ের প্রধান গবেষণা কর্মকর্তা মার্ক চেন, প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান ও প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান।

এ ছাড়া রয়েছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক, অ্যানথ্রপিকের সহপ্রতিষ্ঠাতা দারিও আমোদেই ও ড্যানিয়েলা আমোদেই, আইবিএমের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অরবিন্দ কৃষ্ণ এবং গুগল ডিপমাইন্ডের প্রধান এআই প্রস্তুতি কর্মকর্তা লিলা ইব্রাহিম।

বাইটড্যান্সের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লিয়াং রুবোকেও এই বিভাগে রাখা হয়েছে।

এআইয়ের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও অবকাঠামো তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিরাও রয়েছেন এই তালিকায়। তাদের মধ্যে আছেন ব্রডকমের প্রধান নির্বাহী হক ট্যান, ওরাকলের নির্বাহী চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা ল্যারি এলিসন, কোরউইভের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মাইকেল ইন্ট্রাটর এবং এসএমআইসির সহপ্রধান নির্বাহী লিয়াং মং সং।

এআইয়ের নতুন ব্যবহার ও প্রযুক্তি নিয়ে কাজ করা ব্যক্তিদের রাখা হয়েছে ‘ইনোভেটরস’ বিভাগে।

এ বিভাগে রয়েছেন ওপেনএভিডেন্সের প্রতিষ্ঠাতা ড্যানিয়েল ন্যাডলার, কার্সরের প্রধান নির্বাহী মাইকেল ট্রুয়েল, মুনশট এআইয়ের প্রধান নির্বাহী ইয়াং ঝিলিন, ক্যালটেকের অধ্যাপক অ্যানিমা আনন্দকুমার এবং সেরিব্রাস সিস্টেমসের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অ্যান্ড্রু ফেল্ডম্যান।

সৃজনশীল কাজেও এআইয়ের ব্যবহার বাড়ছে। এ কারণে অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা বেন অ্যাফ্লেককেও ‘ইনোভেটরস’ বিভাগে রাখা হয়েছে।

এ ছাড়া সুনোর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মিকি শুলম্যান এবং তারতেলের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোহাম্মদ মুসাও রয়েছেন এই বিভাগে।

এআইয়ের নীতি ও সামাজিক প্রভাব নিয়ে কাজ করা ব্যক্তিদের রাখা হয়েছে ‘শেপার্স’ বিভাগে।

এই বিভাগে রয়েছেন আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের মহাসচিব ডোরিন বোগদান-মার্টিন। বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষের এআই উন্নয়নে অংশগ্রহণ বাড়ানো এবং প্রযুক্তিগত বৈষম্য কমানো তার কাজের গুরুত্বপূর্ণ অংশ।

অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা জোসেফ গর্ডন-লেভিটও ‘শেপার্স’ বিভাগে জায়গা পেয়েছেন।

তিনি ‘ক্রিয়েটরস কোয়ালিশন অন এআই’-এর সহপ্রতিষ্ঠাতা। এআই কীভাবে তৈরি ও ব্যবহার হবে, সেই সিদ্ধান্তে শিল্পী ও সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর পক্ষে কাজ করছেন তিনি।

একই সঙ্গে এআই ব্যবহারের ক্ষেত্রে সৃষ্টিশীল মানুষের অধিকার রক্ষার বিষয়েও কাজ করছেন গর্ডন-লেভিট।

বিষয়:উদ্যোক্তাএআই জগতকৃত্রিম বুদ্ধিমত্তাগবেষকথিংকার্স
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…