বেঁচে থাকার মতো আনন্দের আর কিছু নেই, এক লাইনের এই উক্তিটি বাংলা সাহিত্যের জাদুকর কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের । বেঁচে থাকার আনন্দ যে দীর্ঘ আনন্দ সেটিকে উপেক্ষা করে যেতে হয়েছে কথার এই জাদুকরকে। ১৯ জুলাই—এই দিনটি বাঙালির মনোজগতের এক গভীর শূন্যতার দিন। এক অনন্য, নাট্যকার এবং চলচ্চিত্র নির্মাতা হুমায়ন আহমেদ এই দিনে আমাদের ছেড়ে পাড়ি জমান অজানার দেশে । অথচ তিনি যেন এখনও আছেন—হিমু হয়ে হেঁটে বেড়াচ্ছেন ঢাকার অলিতে গলিতে, মিসির আলি হয়ে খুঁটিয়ে দেখছেন মানুষের মন, কিংবা শুভ্রর মতো নীরবে বসে থাকেন কোনো এক জানালার পাশে। হয়ত তার কলম থেমে গেছে, কিন্তু শব্দেরা বেঁচে আছে। তার সৃষ্টি আমাদের হাসায়, কাঁদায়, ভাবায়—ঠিক যেমনটা করতেন তিনি নিজে।








