বাংলাদেশ

৭ এপ্রিলের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু

একজন ব্যক্তির হাতে ফিরতি ট্রেনের টিকিট ধরানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তির হাতে দুটি ফিরতি ট্রেনের টিকিট দেখানো হচ্ছে, পটভূমিতে ট্রেনের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঈদুল ফিতর পরবর্তী ফিরতি যাত্রার জন্য ৭ এপ্রিলের রেল টিকিট বিক্রি শুরু হয়েছে শুক্রবার।

শুক্রবার সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ে অনলাইনে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু করে। পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

এবারও ৭ দিনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে, তবে বিশেষ এ ব্যবস্থায় টিকিট রিফান্ডের সুযোগ থাকবে না। রেলওয়ে যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

ইতিমধ্যে ৩ এপ্রিলের টিকিট ২৪ মার্চ, ৪ এপ্রিলের টিকিট ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট ২৬ মার্চ এবং ৬ এপ্রিলের টিকিট ২৭ মার্চ বিক্রি হয়েছে।

২৯ মার্চ বিক্রি হবে ৮ এপ্রিলের টিকিট এবং ৩০ মার্চ বিক্রি হবে ৯ এপ্রিলের টিকিট। এ ব্যবস্থা ঈদযাত্রায় যাত্রীদের সুবিধা নিশ্চিত করবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ আশাবাদী।

বিষয়:ট্রেনের টিকিটবাংলাদেশ রেলওয়ে
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…