পরিবেশ

৫ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

বাতাসে দুলছে একটিমাত্র গাছ, ঝড়ের সময় সমুদ্রের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝড়ের সময় সমুদ্রের পাশে একটিমাত্র গাছ বাতাসে দুলছে, আকাশ মেঘাচ্ছন্ন ও অন্ধকার।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের পাঁচ অঞ্চলেআজ দুপুরের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র আজ ৩০ মে শনিবার ভোর ৫টা ১৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায়। পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সম্ভাব্য বিরূপ আবহাওয়ার কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে রাজধানী ঢাকায় শনিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বিষয়:বজ্রবৃষ্টিসতর্ক সংকেত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…