দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

ঝড়ের সময় ঝড়ো বাতাসে দুলছে গাছের শাখা, ধোঁয়া ও ধূলার মেঘ ছড়িয়ে পড়ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
দেশের ১০ জেলায় দুপুর ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার ৯ আগস্ট ভোর ৫টা থেকে দুপুর ৯টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়েছে, পাবনা, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নাম্বার সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







