বিনোদন

বক্স অফিসে ঝড় তুলছে মোহনলালের ‘থুদারুম’!

একটি বাংলাদেশি পরিবার হাসিমুখে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি বাংলাদেশি পরিবার একসঙ্গে হাসিমুখে ছবি তুলছে, পরিবারের সদস্যরা আনন্দে ভরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

মোহনলালের নতুন ছবি ‘থুদারুম’ এখন বক্স অফিসে একপ্রকার ঝড় তুলছে। ফ্যামিলি ড্রামা এবং অপরাধ ঘরানার সংমিশ্রণে তৈরি এই সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকমহলে তুমুল প্রশংসা পাচ্ছে। আর সেই প্রশংসাই ব্যবসায়িক সাফল্যে রূপ নিচ্ছে।

প্রথম দিনে থুদারুম আয় করেছিল ৫.১০ কোটি টাকা। এরপরের সপ্তাহান্তে (উইকেন্ডে) ছবিটি সংগ্রহ করে ২০.৩০ কোটি টাকা। পরবর্তী দিনগুলোতেও ছবিটির জনপ্রিয়তা কমেনি। এক সপ্তাহে শুধুমাত্র কেরালাতে ছবিটির আয় দাঁড়িয়েছে ৪৭ কোটি টাকায়।

প্রথম সপ্তাতে শুধু কেরালাতেই ৪৭ কোটি রুপির বেশী আয় করেছে সিনেমাটি। প্রথম দিনে ৫.১০ কোটি, দ্বিতীয় দিনে ৭কোটি, তৃতীয় দিনে৮.২০ কোটি, চতুর্থ দিনে ৬.৮৫ কোটি, ৫ম দিনে, ৬.৫০ কোটি, ৬ষ্ঠ দিনে ৬.৩০ কোটি এবং ৭ম দিনে সিনেমাটি ৭.০৫ কোটি রুপি আয় করে।

‘অল-টাইম ব্লকবাস্টার’ ঘোষণা প্রথম সপ্তাহেই
থারুণ মূর্তির পরিচালনায় নির্মিত এই মালায়ালম সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই পেয়েছে অল-টাইম ব্লকবাস্টার তকমা। ইতিমধ্যেই এটি প্রায় ছাড়িয়ে যেতে বসেছে ২০২৩ সালের দুই সুপারহিট সিনেমা নেরু (₹৪৭.৭০ কোটি) এবং ভীষ্ম পার্বম (₹৪৭.১০ কোটি)-এর আজীবন আয়।

এই ছবিতে দীর্ঘদিন পর মোহনলাল ও শোভনাকে একসঙ্গে দেখা গেছে। যা সিনেমার জন্য বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করছে বলে মনে করেন অনেকে। সিনেমাটি এখনো দুর্দান্ত টিকিট বিক্রি করছে এবং দ্বিতীয় সপ্তাহেও ভালো আয় করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

 

বিষয়:তেলুগুথুদারুমমালয়ালামমোহনলালসিনেমা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…