বাংলাদেশ

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাক চাপায় তিন বন্ধু নিহত

খিলগাঁও ফ্লাইওভারে ট্রাক চাপার দৃশ্য, ঢাকা শহর. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা শহরের খিলগাঁও ফ্লাইওভারে ট্রাক চাপার দৃশ্য, শহরের ব্যস্ততা ও যানজটের মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ঘুরতে বের হয়ে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী তিন বন্ধুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন: আল আমিন (৩৬), মেহেদী হাসান (২৮) এবং মো. জজ মিয়া। নিহত তিন জনই মুগদা এলাকার বাসিন্দা।

শনিবার রাত তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. ফারুকুল আলম জানিয়েছেন, নিহতদের অভিভাবক ও আত্মীয়-স্বজনরা বলেছেন, তিনবন্ধু তাদের এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে ফেরার পথে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

গুরুতর আহতাবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। ময়না তদন্তের জন্য নিহতদের লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

বিষয়:খিলগাঁওতিন বন্ধু নিহত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…