বাংলাদেশ

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

বাংলাদেশ সরকারের জনসংযোগ মন্ত্রনালয়ের লোগো, পটভূমি ধূসর. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারের জনসংযোগ মন্ত্রনালয়ের লোগো, যেখানে বাংলাদেশের মানচিত্রের উপরে সবুজ রঙের ব্যাকগ্রাউন্ডে লেখা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বুনিয়াদি প্রশিক্ষণ শেষে একই দিনে চাকরিচ্যুত হলেন ৪৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিন সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট)।

বুধবার ১৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে তাদের অপসারণের সিদ্ধান্ত জানায়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন—কাজী আরিফুর রহমান (ফরিদপুর), অনুপ কুমার বিশ্বাস (বগুড়া) ও নবমিতা সরকার (পিরোজপুর)। তারা নিজ নিজ কর্মস্থলে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করলেও বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুসারে তাদের সরকারি চাকরি থেকে সরাসরি অপসারণ করা হয়েছে। এছাড়া চাকরির মেয়াদে সরকারের কোনো আর্থিক পাওনা থাকলে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩ অনুযায়ী তা আদায় করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওই তিন কর্মকর্তার বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়েছে বুধবারই। প্রশিক্ষণ সমাপ্তির দিনই তাদের বিরুদ্ধে চাকরিচ্যুতির আদেশ কার্যকর করা হয়। তবে ঠিক কী কারণে তাদের অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

উল্লেখিত বিধি অনুযায়ী, শিক্ষানবীশ মেয়াদ চলাকালে কোনো কর্মকর্তা সংশ্লিষ্ট চাকরির জন্য অযোগ্য বিবেচিত হলে সরকার চাইলে পাবলিক সার্ভিস কমিশনের সঙ্গে পরামর্শ ছাড়াই সরাসরি নিয়োগের অবসান ঘটাতে পারে।

বিষয়:চাকরিচ্যুতম্যাজিস্ট্রেট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…