জনপদ

নীলফামারীতে আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড হাজারো ঘরবাড়ি

নীলফামারীতে আকস্মিক ঝড়ে হাজারো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, স্থানীয় মানুষ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

নীলফামারীর কিশোরগঞ্জে আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে হাজারো ঘরবাড়ি। আহত হয়েছেন ৫০ জনের বেশি মানুষ। রোববারের ওই ঝড়ে ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষেতের ফসল। বৈদ্যুতিক তার ছিঁড়ে কয়েকটি গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ পরিস্থিতিতে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

বিষয়:কিশোরগঞ্জঝড়নীলফামারী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…