জনপদ

যারা সরকার গঠন করে তারাই রাবণ হয়ে যায়: নুর

নুরের বক্তৃতা চলাকালে সমর্থকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নুরের বক্তৃতা দিচ্ছেন, পাশে সমর্থকরা উপস্থিত, রাজনৈতিক সমাবেশের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যারা সরকার গঠন করে তারাই রাবণ হয়ে যায় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

গতকাল ১৬ অক্টোবর বুধবার রাত ৯টার দিকে টাঙ্গাইলের গোপালপুরের নলিন বাজারে হেমনগর ইউনিয়ন গণঅধিকার পরিষদের আয়োজনে পথসভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক বলেছেন, কোটা সংস্কার আন্দোলন ২০১৮ সালে জন্ম দিয়েছি আমরা। সরকারী সরকারি চাকুরীতে একটি বৈষম্য এটা পরিবর্তন দরকার। রাজনৈতিক দলগুলো যারা গত ৫০ বছর ক্ষমতায় ছিলো যারা লংকায় যায় তারাই রাবণ হয়।

তিনি বলেন, যারাই সরকারে যায় পুলিশ বলেন প্রশাসন বলেন সব তাদের নিয়ন্ত্রণে নেয়। সব কিছু তাদের নিয়মে পরিচালনা করার চেষ্টা করেন। শুধু শেখ হাসিনার পনেরো বছর না, যেই দল ক্ষমতায় ছিলো তারাই এরকম করেছে।

শাকিলুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান ও বৈষম্য বিরোধী ছাত্র আব্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান, তছলিম ইসলাম, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী।

পরে পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত টাঙ্গাইলের গোপালপুরের ইমনের কবর জিয়ারত করেন তারা। এসময় ইমনের পরিবারের পাশে থাকারও ঘোষনা দেন তারা।

বিষয়:গণঅধিকার পরিষদনুর
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…