রাজনীতি

সংসদীয় গণতন্ত্রে যারা বিশ্বাস করে না, তারাই নতুন তত্ত্ব হাজির করছে: আমির খসরু

আমির খসরু সংসদীয় গণতন্ত্রের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমির খসরু একটি আলোচনাসভায় বক্তব্য দিচ্ছেন, পটভূমিতে সাদা দেয়াল।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছে, তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নয়। বিপ্লবোত্তর যেসব দেশ দ্রুত গণতন্ত্রে ফিরে যেতে পারেনি, তারা গৃহযুদ্ধের দিকে গেছে।

শনিবার (২ আগস্ট) রাজধানীতে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান এর ৫ম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আয়োজিত এই সভায় বিএনপি নেতাসহ বিশিষ্ট নাগরিকরা অংশ নেন।

তিনি আরও বলেন, বিপ্লবের পর গণতন্ত্রে ফিরে না গেলে, দেশগুলো এক পর্যায়ে সহিংস সংঘাতে জড়িয়ে পড়ে।

বিষয়:আমির খসরু মাহমুদ চৌধুরীবিএনপিসংসদীয় গণতন্ত্রস্থায়ী কমিটির সদস্য
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…