খুলনা

এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি, অবস্থা আশঙ্কাজনক

আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করছে পুলিশ ও স্বজনরা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন আহত ব্যক্তি অ্যাম্বুলেন্সে উঠানোর জন্য সহায়তা নিচ্ছেন, পাশে থাকা পুলিশ ও স্বজনরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

​খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় দুর্বৃত্তদের গুলিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও জাতীয় শ্রমিক শক্তির সংগঠক মোতালেব শিকদার গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে সোনাডাঙ্গা আবাসিক এলাকার গাজী মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
​
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা আনুমানিক ১১টা ১৫ মিনিটে মোতালেব শিকদার সোনাডাঙ্গা আবাসিক এলাকা দিয়ে যাচ্ছিলেন। এসময় ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

আহত মোতালেব শিকদার বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তাকে সার্জারি বিভাগের ইউনিট ৯ ও ১০-এর অধীনে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকরা।

গুলিবিদ্ধ মোতালেব শিকদার এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এবং খুলনা বিভাগীয় সংগঠকের দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি জাতীয় শ্রমিক শক্তির গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত।

ঘটনার পর পরই সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তবে এই হামলার পেছনে কারা জড়িত বা কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে বলে জানা গেছে।

বিষয়:দুর্বৃত্তদের গুলি
প্রতিবেদক

দানিয়েল সুজিত বোস

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…