গোপালগঞ্জ

এই প্রথম গোপালগঞ্জের ৩টি আসনেই বিজয়ী বিএনপি

এই প্রথম গোপালগঞ্জের ৩টি আসনেই বিজয়ী বিএনপি

ছবি: প্রতিনিধি

আওয়ামী লীগ বিহীন নির্বাচনে এই প্রথম গোপালগঞ্জ জেলার তিনটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা একযোগে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বিজয়ীদের নামের তালিকা প্রকাশ করেন।

আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত জেলা গোপালগঞ্জ-১ আসন থেকে এর আগে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এফ. ই. শরফুজ্জামান জাহাঙ্গীর বিজয়ী হয়েছিলেন।

গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান মোল্লা ৬৮ হাজার ৮৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের মো. কাবির মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৯৬১ ভোট পরাজিত হয়েছেন।

এই আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ৩ লাখ ৯৯ হাজার ৫১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৮২১ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৬ হাজার ৬৮৯ জন। মোট ভোটকেন্দ্র ছিল ১৩৮টি।

এ আসনটিতে ১৯৯৬ সালের জুনের নির্বাচন থেকে টানা ছয়বার এমপি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) ফারুক খান। তিনি আওয়ামী লীগের বাণিজ্য ও শিল্প বিষয়ক সম্পাদক ছিলেন।

বিষয়:জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬
প্রতিবেদক

আসাদুজ্জামান বাবুল

গোপালগঞ্জ প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…