জনপদ

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

ময়মনসিংহে গাছের চারা রোপণ ও পরিবেশ রক্ষার উদ্যোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহে বিভিন্ন ব্যক্তি গাছের চারা রোপণ করে পরিবেশ রক্ষার জন্য সচেতনতা সৃষ্টি করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেছেন, জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই। গাছ অক্সিজেন না দিলে আমার একদিনও বাচঁতে পারব না।

মঙ্গলবার (১১ আগস্ট) তিন হাজার ৩ শত গাছের চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. সাইফুর রহমান এমন মন্তব্য করেন।

প্রাণ-প্রকৃতি রক্ষায় ময়মনসিংহে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আসপাডা’র সহযোগিতায় ময়মনসিংহ নগরীর প্রিমিয়াম আইডিয়াল হাইস্কুলে আলোচনা, বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে বনজ, ফলজ, এবং ওষুধি জাতের চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এতে শিক্ষার্থী, ময়মনসিংহ প্রকৃতি ও জীবন ক্লাব উপদেষ্টা, কর্মকর্তাসহ সুধীজনেরা অংশগ্রহন করেন।

সরকারি কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন ক্লাবের এ উদ্যোগের প্রশংসা করেন জেলা প্রশাসক। তিনি সকলকে পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানো ও গাছের যত্ন নেয়ার আহ্বান জানান। পাশাপিাশি পরিষ্কার-পরিচ্ছন্ন দেশ গড়তে শিক্ষার্থীসহ সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

ময়মনসিংহে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ অনুষ্ঠানে অন্যান্য অতিথি ও আয়োজকরা দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের মাধ্যমে সারা দেশ সবুজে সবুজে ভরে উঠুক-এটাই প্রত্যাশা ব্যক্ত করেন।

ছাত্রী-ছাত্রদের নিয়ে পৃথকভাবে অনুষ্ঠিত আলোচনায় প্রকৃতি ও জীবন ক্লাব-এর সভাপতি অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) ড. শাহাব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা লায়ন আলহাজ্জ মো. আবদুর রশিদ, সাংবাদিক এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, সংস্কৃতিকর্মী ও সংগঠক ইয়াজদানী কোরায়শী, পরিবেশকর্মী শরিফ খন্দকার শরিফ উদ্দিন, সংগঠনের সহসভাপতি ও প্রিমিয়াম আইডিয়াল হাইস্কুল’র প্রধান শিক্ষক শিক্ষক নেতা মো. চান মিয়া, প্রকৃতি ও জীবন ক্লাব-এর অর্থ সম্পাদক রোটারিয়ান মো. আনিসুর রহমান, নারী বিষয়ক সম্পাদক নারী উদ্যোক্তা নুরুন্নাহার রুজি।

এছাড়া অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রেজা মো. গোলাম মাসুম প্রধান, প্রকৃতি ক্লাবের উপদেষ্টা ব্যবসায়ী নেতা শংকর সাহা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সত্যেন্দ্র মজুমদার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শেখ মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের চৌধুরী মুন্না।

বিষয়:আসপাডাগাছের চারা বিতরণপ্রকৃতি ও জীবন ক্লাবময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান
প্রতিবেদক

শেখ মহিউদ্দীন

স্টাফ রিপোর্টার, চ্যানেল আই, ময়মনসিংহ। সাধারণ সম্পাদক, ময়মনসিংহ প্রেস ক্লাব।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…