‘উন্নত দেশ গড়তে সকল মানুষের যথাযথ পুষ্টি নিশ্চিতের বিকল্প নেই’

ছবিতে পাঁচজন ব্যক্তি হাতে পুরস্কার বা সনদপত্র নিয়ে দাঁড়িয়ে আছেন, একটি টেবিলের উপর ফলমূল ও অন্যান্য সামগ্রী রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
উন্নত দেশ গড়ে তুলতে দেশের সব মানুষের জন্য যথাযথ পুষ্টি নিশ্চিত করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরেরা। রাজধানীতে পুষ্টি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করে তারা বলেছেন, এজন্য পুষ্টিসুশাসন নিশ্চিত করতে হবে।
ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের নেতৃত্ব ও বাংলাদেশ পুষ্টি পরিষদ- বিএনএনসি’র অংশীদারিত্বে বাস্তবায়নাধীন প্রকল্প ক্রেইন এই প্রদর্শনী আয়োজন করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর চার্লস ইউটলি, বিএনএনসি’র মহাপরিচালক ডাক্তার হাসান শাহরিয়ার কবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শমী কায়সার এবং চ্যানেল আইয়ের সিনিয়র বার্তা সম্পাদক মীর মাসরুর জামান।
প্রদর্শনীতে বাংলাদেশের পুষ্টি ও পরিবর্তনের গল্প তুলে ধরেছেন ফটোগ্রাফার রাকিবুল হাসান।







