চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবি ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রার্থী ৪৫ জন

সাজিদ হোসেনসাজিদ হোসেন
7:50 অপরাহ্ন 03, মে 2023
জনপদ, রাজশাহী, শিক্ষা
A A
Advertisements

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার চারটি পর্যায়ের চূড়ান্ত আবেদনের সময়সীমা শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার ২ মে রাত ১২টা পর্যন্ত তিনটি ইউনিটে ৩ হাজার ৯৩০টি আসনের বিপরীতে কোটাসহ মোট ১ লাখ ৭৮ হাজার ৫৭৪ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেছেন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৫ জন শিক্ষার্থী।

আজ বুধবার ৩ মে সকালে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতকাল দিবাগত রাত ১১টা ৫৯ মিনিটে চতুর্থ ধাপের চূড়ান্ত আবেদনের সময়সীমা শেষ হয়েছে। কোটাসহ নির্ধারিত সময়ের মধ্যে তিনটি ইউনিটে চূড়ান্ত আবেদন করেছেন মোট ১ লাখ ৭৮ হাজার ৫৭৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং ‘সি’ ইউনিটে ৭৫ হাজার ৮৫০টি চূড়ান্ত আবেদন জমা পড়েছে।’

প্রবেশপত্র ডাউনলোডের বিষয়ে আইসিটি সেন্টারের এই পরিচালক বলেন, ‘অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময়সীমা এখনো নির্ধারণ করা হয়নি। তবে সিটপ্ল্যান তৈরি করে তারপর সেটি জানানো হবে।’

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ও আইসিটি সেন্টার সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় কোটা ছাড়া ‘এ’ (মানবিক), ‘বি’ (ব্যবসায় শিক্ষা) ও ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার করে মোট ২ লাখ ১৬ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে শেষ পর্যন্ত কোটাসহ ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং ‘সি’ ইউনিটে ৭৫ হাজার ৮৫০টি চূড়ান্ত আবেদন জমা পড়েছে। চার ধাপের চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শেষে মোট জমা পড়েছে ১ লাখ ৭৮ হাজার ৫৭৪টি আবেদন। ফলে এবারের ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৯৩০টি আসনের বিপরীতে প্রতিটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৫ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী।

পরীক্ষার সময়সূচি:

আগামী ২৯ মে ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ৩০ মে ‘এ’ ইউনিট (মানবিক) এবং ৩১ মে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, বেলা ১টা থেকে ২টা এবং বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চার পালায় অনুষ্ঠিত হবে।

কত নম্বরের পরীক্ষা:

বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টার একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে চূড়ান্ত আবেদনের সময় অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরণ করতে হবে।

এ ছাড়া ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

ট্যাগ: ভর্তি পরীক্ষা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পদ্মায় ডাকাতি: লুট হওয়া টাকাসহ গ্রেপ্তার ৭

পরবর্তী

‘সন্ত্রাসবাদের বিরোধী হওয়া কি অপরাধ?’- প্রশ্ন নির্মাতার

পরবর্তী

‘সন্ত্রাসবাদের বিরোধী হওয়া কি অপরাধ?’- প্রশ্ন নির্মাতার

চাখারের চেয়ারম্যান টুকু'র সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি 2, 2026

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি 2, 2026

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version