লাইফস্টাইল

যেভাবে পরিষ্কার করলে চমক ফিরবে পিতলের থালায়

পিতলের থালায় লেবুর রস দিয়ে পরিষ্কার করার পদ্ধতি দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি পিতলের থালায় লেবুর রস দিয়ে পরিষ্কার করছেন, পাশে লেবু ও লবণ রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আমাদের অনেকেই বাসায়ই অনেক পুরানো পিতলের থালা-বাটি আছে। পিতলের বাসনের কালচে দাগ ওঠাতে যেন কালঘাম ছুটে যায়।

অথচ বিশেষ কোনও অনুস্থানের আগে বাসনগুলো পরিষ্কার না হলে দেখতে মোটেও ভাল লাগে না।

যেভাবে পরিষ্কার করবেন এসব থালা-বাটি:

লেবু ও নুনের স্ক্রাব: পিতলের বাসন পরিষ্কার করার জন্য বাসন পরিষ্কার করার তরল সাবানের সঙ্গে সামান্য লবণ আর লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এবার বাসনে মিশ্রণটি ভাল করে মাখিয়ে রেখে দিন মিনিট দশেকের জন্য। তার পর স্পঞ্জ দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। পিতলের বাসন একেবারে চকচক করবে।

ভিনিগার আর বেকিং সোডার মিশ্রণ: পিতলের বাসন ঝকঝকে করে তুলতে ভিনিগার আর বেকিং সোডার মিশ্রণ দারুণ কাজে আসে। দুটি উপাদানই সম পরিমাণে নিয়ে একটি বাটিতে ভাল করে মিশিয়ে নিন। এবার স্পঞ্জে মিশ্রণটি নিয়ে ভাল করে বাসনে মাখিয়ে নিন, মিনিট পনেরো পর পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন।

টোম্যাটো সস: পকোড়া হোক কিংবা নুডল্‌সের সঙ্গে খাওয়ার জন্য প্রায় প্রতিটি হেঁশেলেই টোম্যাটো সস্ থাকে। পিতলের বাসন পরিষ্কার করতে এই সসই কাজে আসতে পারে। একটি সুতির কাপড়ে বেশি করে সস নিয়ে বাসনের গায়ে মাখিয়ে নিন। মিনিট দশেক পরে ভাল করে ঘষে ঘষে পানি ধুয়ে নিন। এই উপায়ে পরিশ্রম কিংবা কোনও রকম ঝক্কি ছাড়াই পিতলের বাসন ঝাঁ-চকচকে হয়ে যাবে।

 

বিষয়:নিয়মপরিষ্কার করাপিতলের বাসন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…