Advertisements
গেল ৭ অক্টোবর ইসরায়েলে রকেট হামলার শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর পরপরই দেশটির মূল ভূখণ্ডে প্রবেশ করে সংগঠনটির যোদ্ধারা। প্রতিক্রিয়া জানাতে শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। পুরো দমে শুরু হয় সংঘর্ষ। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৫শ’র বেশি মানুষ। হামাস আর ইসরায়েলের চলমান সংকটে প্রতিক্রিয়া জানাতে দেরি করেনি বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া।






