বাংলাদেশ

বাংলাদেশকে বন্দী পরিবহনকারী গাড়ি দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের পুলিশ ও কর্মকর্তাদের নতুন বন্দী পরিবহন গাড়ির সামনে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পুলিশ ও কর্মকর্তাদের নতুন বন্দী পরিবহন গাড়ির সামনে একত্রিত ছবি, যা দেশের নিরাপত্তা উন্নয়নের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আদালতের সুরক্ষা ও বন্দী পরিবহনে নিরাপত্তা জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কারা অধিদপ্তরের কাছে পাঁচটি বিশেষায়িত বন্দী পরিবহন যান হস্তান্তর করেছে।

উদ্যোগটি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেটের কাউন্টার টেরোরিজম ব্যুরো (সিটি) এর অর্থায়নে এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিসের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ ট্রেইনিং অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের (ইসিট্যাপ) সহায়তায় করা হয়েছে।

বুধবার ১৭ জুলাই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আয়োজিত এক অনুষ্ঠানে এই গাড়িগুলো হস্তান্তর করা হয়। অত্যাধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্যে সজ্জিত এসব যান আদালতের কর্মী, বাদী, আসামী, বন্দী এবং পর্যবেক্ষকদের নিরাপদ পরিবহন নিশ্চিত করতে তৈরি করা হয়েছে।

ইসিট্যাপ’র ল এনফোর্সমেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাটাশে মাইকেল হিন্টজ বলেন, এই উদ্যোগ সন্ত্রাসবিরোধী প্রচেষ্টা জোরদার করতে এবং বিচার প্রক্রিয়ার সাথে জড়িত সকলের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের প্রতিনিধিত্ব করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেভ, আইজিপি ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক, এবং সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান এনডিসি (স্বরাষ্ট্র মন্ত্রণালয়)।

হেলেন লাফেভ বলেন, বিচার পরিকাঠামো শক্তিশালী করতে বাংলাদেশের অঙ্গীকারকে সমর্থন করতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্যে সজ্জিত এই যানগুলো সন্ত্রাসবাদের বিচারের সাথে জড়িত বন্দীদের পরিবহনের নিরাপত্তা ও দক্ষতা বাড়িয়ে তুলবে, যা আরও নিরাপদ ও সহিষ্ণু বিচার ব্যবস্থায় অবদান রাখবে।

আইজিপি আনিসুল হক এসময় বিচার প্রক্রিয়ার সাথে জড়িত সকলের নিরাপত্তা নিশ্চিত করতে যানবাহনের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে অংশীদারিত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিষয়:বাংলাদেশযানবাহনযুক্তরাষ্ট্র
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…