রাজনীতি

বিএনপির হরতালে যান চলাচল স্বাভাবিক

ঢাকার রাস্তার ট্রাফিক জ্যাম, বাস, অটোরিকশা ও মোটরসাইকেলসহ যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার রাস্তার ট্রাফিক জ্যাম, বাস, অটোরিকশা ও মোটরসাইকেলসহ যানবাহন, যানজটের কারণে যান চলাচল ধীর।. Channel i News – চ্যানেল আই নিউজ

সরকার পতনের একদফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতাল কর্মসূচী ঢিলেঢালাভাবে শুরু হয়েছে। আজ সকাল থেকে রাজধানীসহ সারাদেশে যান চলাচল কিছুটা কম।

আজ ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করছে বিএনপি। একই কর্মসূচি পালন করছে জামায়াত ও যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলো।

গতকাল অষ্টম দফায় বিএনপি ডাকা অবরোধ কর্মসূচীর দিন রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল হয়েছে। এ ছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ৫ গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এসকল ঘটনার প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে বিএনপি’র ৩৬৫ জন নেতাকর্মীকে। রাজধানীতে অবরোধের প্রভাব কম হলেও মহাসড়কগুলোতে দূরপাল্লার বাস চলাচল কম ছিল।

বিষয়:বিএনপিবিরোধী দলহরতাল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…